images

দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় একই প‌রিবা‌রের ৩ জন নিহত

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৩:২২ পিএম

বরিশালে সড়ক দুর্ঘটনায় একই প‌রিবা‌রের তিন জন নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপু‌রে গৌরনদী উপজেলার বাটা‌জোরে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন উজিরপুর উপ‌জেলার আব্দুল হা‌কিম হাওলাদা‌রের ছে‌লে ফি‌রোজ মাহমুদ, ফি‌রোজের স্ত্রী ম‌নিরা বেগম ও তা‌দের শিশু সন্তান জান্নাত।

আরও পড়ুন
Web-Image18

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই ভাইয়ের

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ গৌরনদী হাইও‌য়ে থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হো‌সেন বলেন, নিহত তিনজনই মোটরসাইকে‌লের আরোহী ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম