images

দেশজুড়ে / প্রবাস

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৫:৫২ পিএম

জামালপুরের মাদারগঞ্জে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে আনাস মিয়া (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে মাদারগঞ্জ মডেল থানা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত আনাস মিয়া থানা স্থানীয় হাফিজুর রহমানের ছেলে। সে জোনাইল চাইলেনি পাড়া হাজী ওমেদ আলী হুরুন্নেছা হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল। 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আনাস মিয়া বাড়ির পাশের একটি ডোবায় সাঁতার শিখতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এসএস