মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৯:২১ পিএম
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারাসিমা গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস আরিচার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে যাই। মূলত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হলেও কেউ নিহত হয়নি। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
আরটিভি/এসএস