images

দেশজুড়ে

রূপপুরের গ্রিনসিটি থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

বুধবার, ২৭ মে ২০২৬ , ১১:০২ এএম

পাবনার রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে কর্মরত লাতিপভ ভিল (৪৫) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, গ্রীনসিটির ২১ নম্বর ভবনের ৮ তলার ৮৪ নম্বর ইউনিটে থাকতেন ওই রুশ নাগরিক। তিনি রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের মূল প‍্যারেন্ট কোম্পানি রোজএনারগোঅ‍্যাটমে কাজ করতেন। মঙ্গলবার রাতে তার অন‍্য সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় গ্রীনসিটির চিকিৎসকসহ সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়। পরে কর্তব‍্যরত চিকিৎসক গিয়ে ওই বিদেশি নাগরিককে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে মৃত‍্যুর কারণ জানা যায়নি।

আরও পড়ুন
Web-Image8

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ৬

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন‍্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত‍্যুর কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার দেশে পাঠানো হবে।

আরটিভি/আইএম