বুধবার, ২৭ মে ২০২৬ , ১১:১৮ এএম
প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
বুধবার (২৭ মে) সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদরাসায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
এ ছাড়া জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বড়া ঘরিয়া, হাটাটিয়া, শরশাই, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকাপাসহ ১১ গ্রামের সহস্রাধিক মুসল্লি স্থানীয় বিভিন্ন ঈদগাহ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় আদায় করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা ইসহাক (রহ.)–এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত চার দশকেরও বেশি সময় ধরে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
আরটিভি/আইএম