images

দেশজুড়ে

সৌদির সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৮ গ্রামে ঈদের নামাজ

বুধবার, ২৭ মে ২০২৬ , ১২:১৩ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৮ গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এবারও ঈদুল আজহা উদযাপন করছেন কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারীরা। 

বুধবার (২৭ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রাঙ্গাবালী ইউনিয়নের পশুরবুনিয়া, নিজ হাওলা, উত্তর পশুরবুনিয়া, সেনের হাওলা, চর যমুনা এবং ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী, কোড়ালিয়াসহ আট গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে । 

সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ৬টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পশুরবুনিয়া। 

তারা সবাই কাদরিয়া-চিশতিয়া তরিকার চট্টগ্রামের জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।

আরটিভি/এসএস