বুধবার, ২৭ মে ২০২৬ , ১২:৫৮ পিএম
সাতক্ষীরায় বজ্রপাতে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী শাহানারা খাতুন (৩৮) পার্শ্বেমারী গ্রামের মৃত জাকের আলী মোল্লার মেয়ে। তার ২ বছর বয়সী একটি ছেলে ও ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নিহতের মা আছিয়া খাতুন পার্শ্ববর্তী ঘেরে মাছ ধরতে গিয়েছিলেন। আকাশে মেঘের ঘনঘটা দেখে মাকে বাড়িতে ডেকে আনতে যান মেয়ে শাহানারা। ঘের থেকে মাকে নিয়ে ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের মা আছিয়া খাতুন সুস্থ আছেন।
এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম গণমাধ্যমকে বলেন, ইউনিয়নের একজন বিধবা নারীর বজ্রপাতে মারা যাওয়ার খবর শুনেছি। ঈদের আগের দিন এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/আইএম