বুধবার, ২৭ মে ২০২৬ , ০৪:০৯ পিএম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
বুধবার (২৭ মে) সকাল ৮টায় পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নজিপুরের এই জামাতে অংশ নিতে সকাল থেকেই নওগাঁর বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। এর মধ্যে পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাটের মানুষ বেশি ছিল।
ঈদের এই জামাতে পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও পৃথক ও বিশেষ নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
আয়োজক কমিটির সভাপতি বাবু বলেন, বিগত ১০ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই নজিপুর এলাকায় ঈদের নামাজ আদায় করে আসছি। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তার দেখানো পথেই ঈদ উদযাপন করছি।
আরটিভি/আইএম