বুধবার, ২৭ মে ২০২৬ , ১০:০৩ পিএম
বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ ঈদ জামাতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
এখানে মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আকতার জাহান শিরিন জানিয়েছেন।
বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়।
এছাড়া জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টা, সদর রোড বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায়, গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায়, নেছারাবাদ ছারছীনা দরবার শরীফে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া নগরীর শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আরটিভি/টিআর