images

দেশজুড়ে

মেঘনায় নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

বুধবার, ২৭ মে ২০২৬ , ১০:২৫ পিএম

বরিশালের হিজলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৭ মে) ভোরে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌপুলিশ নিখোঁজ নূর ইসলাম জোমাদ্দার (৫২) ও তাঁর ছেলে ইব্রাহিম জোমাদ্দারের (৩১) মরদেহ উদ্ধার করে। এই নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে পুরাতন হিজলা এলাকা থেকে নিখোঁজ হারুন বিশ্বাসের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।

গত সোমবার বিকেলে হিজলা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে এই তিনজন নিখোঁজ হন।

হিজলা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোবিন্দ চন্দ্র দাস জানান, উদ্ধার করা মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় তিনজনই নিখোঁজ হয়েছিল। তাদের তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরটিভি/টিআর