images

দেশজুড়ে

গলায় মাংস আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০৮:১৮ এএম

পবিত্র ঈদুল আজহার দিনে চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে আঁখি (১১) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত আঁখি লোকনাথপুর ডিএস দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের আব্দুল্লাহর মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নাস্তা করছিল আঁখি। এ সময় হঠাৎ গলায় মাংসের টুকরো আটকে যায় তার। মুহূর্তেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
9870000000000000000

রাতে নিখোঁজ, সকালে গাছে বাঁধা অবস্থায় মিললো যুবকের মরদেহ

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুব দুঃখজনক।

আরটিভি/আইএম