images

দেশজুড়ে

‘মুখে মাস্ক, হাতে মশাল’ নিয়ে হঠাৎ ছাত্রলীগের মশাল মিছিল

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১০:১২ এএম

ঈদের দিনে ফরিদপুরে ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে মধুখালী উপজেলার কামারখালী এলাকায় তারা এ মিছিল বের করে।

মিছিলের ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও ইতেমাধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি শেখ শেখ শেখ মুজিব লও লও লও সালাম, কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই—ইত্যাদি স্লোগান দেন। 

আরও পড়ুন
Web-Image6

কুমিল্লায় জালনোটসহ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাতের অন্ধকার ও মুখের মাস্কের কারণে প্রাথমিকভাবে মিছিলকারীদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে, নিষিদ্ধ সংগঠনের এমন ঝটিকা মিছিলের পর এলাকায় এক ধরনের চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় গণমাধ্যমকে বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনের এভাবে প্রকাশ্যে মিছিলের সুযোগ নেই। মিছিলের বিষয়টি জানতে পেরেছি। তবে ভিডিও হাতে পাইনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরটিভি/আইএম