images

দেশজুড়ে

পদ্মা সেতু দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০৪:২৩ পিএম

ঈদের দিন পদ্মা সেতু দেখতে গিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) ও ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নম্বরবিহীন একটি অ্যাপাচি মোটরসাইকেলে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রাজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ইব্রাহিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image17

হঠাৎ ব্রেক, বাসের দরজা দিয়ে ছিটকে পড়ে প্রাণ গেল যাত্রীর

দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম