শনিবার, ৩০ মে ২০২৬ , ১১:২৬ এএম
ময়মনসিংহে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি সিএনজি আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
আরটিভি/আইএম