images

দেশজুড়ে

নিখোঁজের ১৮ ঘন্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

শনিবার, ৩০ মে ২০২৬ , ১২:০১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে চাঁদপুর থেকে আসা ডুবুরি দল ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত শিহাব (১৭) চট্টগ্রামের বি.এন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহির আহমেদ শিপনের ছেলে।

আরও পড়ুন
Web-Image12

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

এর আগে, শুক্রবার (২৯ মে) দুপুর আনুমানিক ১টার দিকে নদীতে সাতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যান শিহাব। 

এরপর দীর্ঘ অনুসন্ধান শেষে আজ সকালে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/আইএম