images

দেশজুড়ে

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে আহতের ঘটনায় স্বামী গ্রেপ্তার

শনিবার, ৩০ মে ২০২৬ , ১২:০৮ পিএম

লক্ষ্মীপুরে ঈদের দিন স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় রিয়াজুল ইসলাম রাজুকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্প।

শনিবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবত। 

এর আগে, শুক্রবার (২৯ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, প্রায় দশ বছর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের রিয়াজুল ইসলাম রাজুর সঙ্গে পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে ঈদের দিন পূর্ণিমাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় রাজু। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

আরও পড়ুন
Web-Image13

নিখোঁজের ১৮ ঘন্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

এ ঘটনায় পূর্ণিমা আক্তারের মা পাখি বেগম বাদী হয়ে মো. রাজুকে প্রধান আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম