images

দেশজুড়ে

পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

শনিবার, ৩০ মে ২০২৬ , ১২:৪৫ পিএম

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এবং লালনশাহ সেতুর মধ‍্যবর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রিফাত হাসান রক্তিম পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে। 

Capture3

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ মে) বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের নিচে নৌকায় বসে মদ্যপান করে রক্তিম ও তার বন্ধুরা। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নদীতে পড়ে যায় রক্তিম। পরে তার দুই বন্ধু ঝাঁপ নদীতে দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু প্রবল স্রোতের কারণে তিন বন্ধুই নদীতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

আরও পড়ুন
Web-Image13

নিখোঁজের ১৮ ঘন্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, কয়েক বন্ধু মিলে নৌকা ভাড়া নিয়ে হার্ডিঞ্জ ব্রিজের নিচে বসেছিলেন। হয়তো তারা পদ্মা নদীতে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে কয়েকজন নদীতে পড়ে যায়। খবর পেয়ে নৌ পুলিশ দুইজনকে উদ্ধার করতে পারলেও রক্তিম নামে আরেকজন নিখোঁজ ছিল।
পরে আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং নৌ পলিশের সাড়ে তিন ঘন্টার অভিযানে নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

আরটিভি/আইএম