images

দেশজুড়ে

চামড়া পাচার রোধে হিলি সীমান্তে কঠোর বিজিবি

রোববার, ৩১ মে ২০২৬ , ০৮:৫৬ এএম

পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া অবৈধ পথে ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৩০ মে) সীমান্ত এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

সরেজমিনে দেখা গেছে, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল ও নজরদারি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন
14

বাবার মৃত্যুসংবাদে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, কোরবানির চামড়ার ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে এবং দেশের সম্পদ দেশের বাইরে পাচার হওয়া রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, হিলি সীমান্তের বিজিবি ক্যাম্পগুলোর অধীনস্থ চেকপোস্ট, বিওপি এবং অরক্ষিত সীমান্ত পথগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা বিজিবির বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে।

আরটিভি/আইএম