images

দেশজুড়ে

ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

সোমবার, ০১ জুন ২০২৬ , ১২:৩০ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। 

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুহাম্মদ শাহজাহান (৪৮) ও মুহাম্মদ আরিফ (১৮)। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image11

নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে আমতল এলাকায় দ্রুতগতির বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিআরটিসি বাসে আগুন দেয়। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরটিভি/আইএম