images

দেশজুড়ে

জামালপুরে বিল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৮:০০ পিএম

জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার মালির চর হাজী পাড়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হাজী পাড়া গ্রামের বিলের ধারে পানিতে ভেসে থাকা ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ওই নারীর মৃত্যৃর কারণ জানতে মরদেহ মর্গে পাঠানো হবে। 


আরটিভি/এমএইচজে