images

দেশজুড়ে

কুমিল্লায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পরিবহনসংশ্লিষ্টদের জরিমানা ও কারাদণ্ড

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৯:১০ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে দুই পরিবহনসংশ্লিষ্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়ার অর্থ ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

অভিযানকালে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৪০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় হানিফ পরিবহনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড এবং প্রান্তিক পরিবহনের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

নোয়াখালীতে ৪ বাস কাউন্টারকে জরিমানা

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন নিজ উপস্থিতিতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়ার অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। প্রশাসনের এ উদ্যোগে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।

অভিযান শেষে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে ম্যাজিস্ট্রেট বলেন, যাত্রী হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকার নির্ধারিত ভাড়া ও নির্দেশনা মেনে চলতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে