images

দেশজুড়ে

মোরগ পোলাওয়ের প্যাকেটে মিলল আস্ত ব্যাঙ, অতঃপর...

সোমবার, ০১ জুন ২০২৬ , ১০:০৭ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে কেনা মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা গেছে, আতোয়ার রহমান ও আশিকুর রহমান নামে দুই ব্যক্তি রৌমারী উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামে একটি খাবারের দোকান থেকে পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশুদের খাবার পরিবেশনের সময় একটি প্যাকেটের ভেতর আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা। এ ঘটনায় পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন
Web-Image---Copy

নোয়াখালীতে ৪ বাস কাউন্টারকে জরিমানা

খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার প্রমাণ মিলেছে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন অবহেলার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

আরটিভি/এমএইচজে