images

দেশজুড়ে

খেলার সময় পানিতে পড়ে যায় ৪ বছরের নাহিদ, অতঃপর...

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৮:৫০ এএম

সাতক্ষীরায় পানিতে ডুবে ৪ বছর সয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (১ জুন) শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ১০নং সোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাহিদ (৪) ওই গ্রামের আলম গাজীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার একপর্যায়ে নাহিদ পরিবারের সদস্যদের চোখের আড়ালে বাড়ির পাশের একটি পুর পানিতে পড়ে যায়। বিষয়টি কেউ টের না পাওয়ায় সে দীর্ঘ সময় পানিতে পড়ে থাকে।

একপর্যায়ে পরিবারের সদস্যরা নাহিদকে বাড়ির আশপাশে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের জলাশয়ের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। সেখান থেকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image3

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে বলেন, শিশুটির মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আরটিভি/আইএম