images

দেশজুড়ে

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৯:২৮ এএম

বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ইউনিয়ন যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। 

সোমবার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ হোসেন (৪০) নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাবু মন্ডলের ছেলে ও পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ হোসেন মোটরসাইকেলে করে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন। পথে মর্তুজাপুর কলেজ গেটের সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয় এবং তার সঙ্গের আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন
Web-Image3

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম