images

দেশজুড়ে

কলাগাছের ভেলায় খেলছিল দুই শিশু, অতঃপর...

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১১:৩০ এএম

শেরপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১ জুন) দুপুরে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- উপজেলার পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯) ও একই গ্রামের নেকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় কলাগাছ দিয়ে তৈরি ভেলায় খেলছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image5

খেলার সময় পানিতে পড়ে যায় ৪ বছরের নাহিদ, অতঃপর...

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম গণমাধ্যমকে জানান, দুই শিশুর মরদেহ সোমবার বিকেলেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরটিভি/আইএম