images

দেশজুড়ে

ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৪:২৯ পিএম

জামালপুরের বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর বিলের মুড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সানোয়ার হোসেন ওই গ্রামের কমেজ আলীর ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন থেকে জামালপুর উত্তরাঞ্চলে মৃদু দাবদাহ বিরাজ করছে। তীব্র গরমের মধ্যেই বেলা ১১টার দিকে বাড়ির পাশে নিজ খেতে ধান কাটতে যায় কৃষক সানোয়ার হোসেন। ধান কাটার সময় এক পর্যায়ে দুপুর ১টার দিকে তাপহাদে হিট স্ট্রোক করেন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান ওই কৃষক। 

বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে