images

দেশজুড়ে

কক্সবাজারে বিপুল ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৫:৪৬ পিএম

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবাসহ আব্দুল মতলব (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার আব্দুল মতলব টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট হাবিবি পাড়ার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমেন মন্ডলের নেতৃত্বে মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পরিচালিত অভিযানে কক্সবাজার শহরের আলীর জাহাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

আশুলিয়ায় মাদক কারবারি ও পেশাদার জুয়াড়িসহ গ্রেপ্তার ১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে