images

দেশজুড়ে

অর্পিত সম্পত্তির মাটি কাটায় ব্যক্তিকে জরিমানা

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১২:২০ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় অর্পিত সম্পত্তি (এমন এক ধরনের সম্পত্তি, যা এর মূল মালিকের অনুপস্থিতির কারণে সাময়িকভাবে বা স্থায়ীভাবে সরকারের নিয়ন্ত্রণে বা হেফাজতে চলে যায়) থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে বাবু মোল্লা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিন্যা গ্রামে এ অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

জরিমানাপ্রাপ্ত বাবু মোল্লা হরিন্যা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image---Copy

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ৬৮

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র অর্পিত সম্পত্তি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে জমির উপরিভাগের মূল্যবান ও উর্বর মাটি (টপসয়েল) কেটে নিচ্ছিল। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে বাবু মোল্লাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অর্পিত সম্পত্তি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কোথাও কৃষিজমির মাটি কাটা হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মাটিখেকোদের হাত থেকে কৃষিজমি রক্ষা করা সবার দায়িত্ব।

আরটিভি/এমএইচজে