images

দেশজুড়ে

রূপসা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০২:৫৭ পিএম

খুলনার রূপসা নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকার রকি ডকইয়ার্ডের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অনিল কুমার সাহা নগরীর বেলায়েত হোসেন সড়ক ওয়াপদা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন
Web-Image14

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, প্রাণ গেল একজনের

বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, গত ১ জুন সকাল ৯টার দিকে আলমের আইস ফ্যাক্টরি ঘাটের কাছে রূপসা নদীতে গোসল করতে নেমে অনিল কুমার সাহা নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে আজ সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/আইএম