বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৪:২০ পিএম
রংপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) ও তার ফুফাতো ভাই সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পর নানার বাড়িতে বেড়াতে যায় আবিদ হাসান। বুধবার সকাল ১০টার দিকে সে মামাতো ভাই মাহামুদুল হাসানের সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বেলা ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় দুটি মরদেহ ভাসতে দেখেন।
এ বিষয়ে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল গণমাধ্যমকে বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম