images

দেশজুড়ে

জামালপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৪:৩৫ পিএম

জামালপুরের মাদারগঞ্জে সাপের কামড়ে হুমায়রা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের নাদাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু হুমায়রা নাদাগাড়ী গ্রামের স্বপন মিয়ার মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন জানান, দুপুরে ঘরে বিছানার ওপর বসে মোবাইলে ভিডিও দেখছিল শিশু হুমায়রা। তার বাবা-মা দুজনেই বাইরে কাজ করছিল। এ সময় বিষধর একটি সাপ ছোবল দিলে শিশু হুমায়রা চিৎকার দেয়। চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে যায়। শিশুটি তখন বলে বড় একটি সাপ তাকে কামড় দিয়েছে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image19

রংপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 

আরটিভি/আইএম