বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৫:৩০ পিএম
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির ওপর অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে স্থাপিত ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ সময় স্থানীয়দের সতর্কতায় আরও কয়েকটি গরু রক্ষা পায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন গণমাধ্যমকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/এমএইচজে