images

দেশজুড়ে

গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৯:০০ পিএম

কুড়িগ্রামে বজ্রপাতে এক কৃষক ও দুই গরু নিহত হয়েছে। বজ্রপাতে নিহত কৃষকের নাম আনোয়ার হোসেন (৪৫)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের মৃত্যু হোসেন আলীর ছেলে।

বলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক জানান, বুধবার বিকাল তিনটার দিকে হঠাৎ বৃষ্টি শুর হয়। এসময় ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে যায় আনোয়ার হোসেন। গরু নিয়ে ফেরার পথে তার উপর বজ্রপাত ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার কোমর থেকে বুক পর্যন্ত পুড়ে যায়। আমরা কয়েকজন এ সময় মাত্র ২শ গজ দূরে ছিলাম।

অপরদিকে, একই সময়ে আলাদা স্থানে বজ্রপাতে দুটি গরু মারা যায়।

জানা যায়, নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর গ্রামের আনছার আলীর একটি ও কালিগঞ্জ ইউনিয়নের কমেদপুর বেগুনীপাড়া গ্রামের সন্তোস কাপালীর একটি গরু মারা যায়।

আরও পড়ুন
e44

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস বজ্রপাতে কৃষক আনোয়ার হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস