images

দেশজুড়ে

ডাকবাংলো থেকে ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৯:১৩ পিএম

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ তিনটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করেছে। তারা হলেন- বরগুনা শহরের কালীবাড়ি এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী, তিনি জেলা পরিষদ ডাকবাংলোয় খণ্ডকালীন ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন, অপর মরদেহ দুটি স্মৃতি রানীর মেয়েদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহগুলো দেখে পুলিশে খবর দেন। পরে বরগুনা থানা-পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন
8ii

গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আরটিভি/এসএস