বুধবার, ০৩ জুন ২০২৬ , ১০:২৮ পিএম
Failed to load the video
শুধু একটি বাড়ি নয়, যেন ইতিহাসের জীবন্ত এক অধ্যায়। রাজনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, শিল্প ও মুক্তিযুদ্ধ—প্রায় সব ক্ষেত্রেই এই বাড়ির সন্তানরা রেখে গেছেন নিজেদের স্বাক্ষর। আর সেই কারণেই চিওড়া কাজীবাড়িকে অনেকে বলেন ‘নক্ষত্রের মেলা’।
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় অবস্থিত প্রায় শতবর্ষী কাজীবাড়ি এখনো বহন করছে মুঘল স্থাপত্যের ছাপ। বহু বছর আগে এ পরিবারের এক সদস্য বিচারকের দায়িত্ব পালন করতেন। তখন বিচারকদের ‘কাজী’ বলা হতো। সেই থেকেই বাড়িটির নাম হয় কাজীবাড়ি।
এই কাজীবাড়িকে ঘিরে এখনো মানুষের আগ্রহের নেই কমতি। পুরনো স্থাপত্য, ইতিহাসের নানা স্মৃতি ও বাড়িটির ভিন্নধর্মী নির্মাণশৈলী দেখতে দূর-দূরান্ত থেকে আসেন অনেকেই।
স্থানীয়রা জানান, পরবর্তী প্রজন্মের অনেকে ব্রিটিশ ভারত, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন।
সময়ের পরিবর্তনে পুরনো ভবনের অনেক অংশ এখন জরাজীর্ণ। তবুও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চিওড়া কাজীবাড়ি। স্থানীয়দের দাবি, সংরক্ষণ করা হলে এটি হতে পারে জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন।
আরটিভি/এআর