images

দেশজুড়ে

স্কুল ছাত্রী রিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১১:০৩ পিএম

পাবনায় পদ্মা নদীর পাড়ে বস্তুাবন্দি নবম শ্রেণির ছাত্রী রিয়া খাতুন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হত্যাকান্ডে সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

নিহত রিয়া খাতুন (১৫) সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর আজিজুল প্রামানিক এর মেয়ে।

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টার সময় অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান জেলা পুলিশের কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, স্থানীয়দের তথ্যমতে আজ সকালে ভাড়ারা ইউনিয়নের পিরপুর এলাকার পদ্মা নদীর তীরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, গতকাল সকাল ১১টায় সময় রিয়া খাতুন নাঈমের বাসায় বেড়াতে যায়। সেখানে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের একপর্যায়ে কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। যা পরবর্তীতে তীব্র বিরোধে রূপ নেয়। এক পর্যায়ে নাঈম ভিকটিমকে ধারালো চাকু প্রদর্শন করে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে অভিযুক্ত নাঈম রিয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে সে।

এই হত্যার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ঘটনায় ব্যবহৃত সাদা পাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। নাঈম ও রিয়া খাতুন সম্পর্কে চাচাতো ভাই বোন।

আটকরা হলেন- সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার মৃত কাশেম প্রামানিকের ছেলে নাঈম, শফিক শেখের ছেলে ইয়াসিন শেখ ও শিমুল প্রামাণিকের ছেলে তুহিন প্রামানিক।

আরটিভি/এসএস