images

দেশজুড়ে

আশুলিয়ায় ইয়াবাসহ আটক ১

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১১:১৫ এএম

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান পরিচালনা করে তোফাজ্জল হোসেন ভূঁইয়া (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, বুধবার (৩ জুন) বিকেলে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তোফাজ্জল হোসেন ভূঁইয়া আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকার মৃত মাইজ উদ্দিনের ছেলে। তিনি এলাকার একজন কুখ্যাত ও পেশাদার মাদক কারবারি।

পুলিশ জানায়, বুধবার বিকেলে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন ১২তলা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআই সৈয়দ আজিজুল হকের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তোফাজ্জল হোসেন ভূঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image3

নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, আটক ব্যক্তি একজন কুখ্যাত ও পেশাদার মাদক কারবারি। তিনি আশুলিয়ার ইউনিকসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট কেনাবেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম