বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১২:৪৪ পিএম
জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম দরগাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে পশ্চিম পাশে আঙ্গিনার দিকে যাওয়ার সময় বাবার পিছনে শিশু হামিমও যাচ্ছিল।
এ সময় পাঁচবিবির দিক থেকে আসা বেপরোয়া গতিতে চলা একটি পিকনিকের বাস শিশু হামিমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন।
শিশু হামিমের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজ্ঞাত নামা বাসটিকে শনাক্তে পুলিশ কাজ করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসএস