বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৭:১৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আব্দুল করিম সরকার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়। নতুন কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আব্দুল করিম সরকারকে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার এ গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিকে যুবদল ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আব্দুল করিম সরকার সংগঠনের জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব প্রদান করেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।
আরটিভি/টিআর