images

দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০২:২০ এএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে শান্ত ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শান্ত ইসলাম একই গ্রামের জাহাঙ্গীর আলীর ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় শান্ত ও নাহিদ একটি বাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে কাছের একটি গাছে আগুন ধরে যায়। একই সঙ্গে বজ্রপাতে দুজনই আহত হন। পরে তাদের উদ্ধার করে স্বজনরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে