images

দেশজুড়ে

গাঁজা ও ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৩:১৫ এএম

বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ তনহাদ আহমেদ নীরব (২৫) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নগরীর কেডিসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তার তনহাদ আহমেদ নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুন
Web-Image---Copy

টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

জানা গেছে, সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল নীরব কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন। তখন কোতোয়ালি মডেল থানা পুলিশের আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান তাকে গ্রেপ্তার করেন। এরপর তার শরীরে তল্লাশি করে ৫ পিস ইয়াবা এবং ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম গণমাধ্যমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।

আরটিভি/এমএইচজে