শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ১১:১২ এএম
শেরপুরে বজ্রপাতে মো. মিজান মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মো. মিজান মিয়া সাতপাকিয়া গ্রামের কমল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যান মিজান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে পাশের জামালপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/টিআর