শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০১:১৩ পিএম
রাঙামাটিতে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) জেলার বরকলের সুবলং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী নৌকায় শিশুসহ ১২ জন যাত্রী ছিল। হ্রদে পানি কম থাকায় এবং আশপাশে নৌকা থাকায় দ্রুতই সবাইকে উদ্ধার করা সম্ভব হয়।
রাঙামাটি বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বলেন, সকালে একটি লঞ্চ মাইনী থেকে রাঙামাটি যাওয়ার পথে বরকলগামী যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় শিশুসহ ১২ জন যাত্রী ছিল। তবে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সবাই এখন ভালো আছে।
রাঙামাটি বরকল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, নৌ ডুবির ঘটনায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া আর কোনো ক্ষতি হয়নি।
আরটিভি/টিআর