শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৬:০২ পিএম
পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে মো. রিয়াজ হাওলাদার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ হাওলাদার উত্তর আমখোলা গ্রামের বাসিন্দা এবং মো. খলিল হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন রিয়াজ। এ সময় হঠাৎ ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমখোলা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মরদেহ গলাচিপায় আনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/টিআর