শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৭:২৬ পিএম
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগিতায় অপরাজিতা মাগুরা জেলা টিমের উদ্যোগে বৃক্ষ রোপণ ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
বিশ্বনাথ চাক্রবর্তী সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, অপরাজিতা সংগঠনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান, পল্লী প্রকৃতির নির্বাহী সম্পাদক কল্যাণী বিশ্বাস ও অন্যান্যরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বৃক্ষ নিধন ও পরিবেশ দূষণের কারণে প্রকৃতির ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। তারা অবৈধভাবে গাছ কাটা বন্ধ, নদী-খাল দখলমুক্ত রাখা এবং শহর ও গ্রামে ব্যাপক বৃক্ষ রোপণের দাবি জানান।
আরটিভি/এমএম