শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৯:৩১ এএম
জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (৫ জুন) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কোমারপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ইব্রাহীম বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীর পরিবারের মোবাইলে ফোন দিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়নি। গত ৪ জুন বিকেলে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রীকে জোর করে নিজ ঘরের ভেতরে নিয়ে যায় ইব্রাহিম এবং তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। তবে কৌশলে পালিয়ে যায় ইব্রাহীম।
এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার রাতেই সরিষাবাড়ী থানায় গিয়ে আশ্রয় নেয়। পরে শুক্রবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তা নথিভুক্ত করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা ভুক্তভোগীর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম