images

দেশজুড়ে

টানা ছুটি শেষে খুলেছে পোশাক কারখানা 

শনিবার, ০৬ জুন ২০২৬ , ১০:৪৮ এএম

টানা ১০ দিনের ছুটি শেষে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাক শ্রমিকরা কর্মস্থলে ফিরেছেন। 

শনিবার (৬ জুন) সকালে ঢাকা ইপিজেডের নতুন-পুরাতন সব কারখানা ঘুরে এমন চিত্র দেখা যায়। 

সরেজমিনে দেখা গেছে, সকালে কাজে যোগ দিয়ে অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এরপর ফিরে যাচ্ছেন নিজ নিজ দায়িত্বে।

আরও পড়ুন
Web-Image6

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, ঢাকা ইপিজেড ছাড়াও শিল্পাঞ্চল আশুলিয়ার শত শত গার্মেন্টস কারখানায় উৎপাদন শুরু হয়েছে। আর এ উৎপাদন কাজে যোগ দিয়েছেন লাখ লাখ শ্রমজীবী মানুষ। সকাল থেকেই শৃঙ্খলার সঙ্গে বিভিন্ন কারখানায় কাজে যোগদান করে উৎপাদন শুরু করেছেন তারা।

এর আগে, ঈদের টানা ছুটিতে শিল্প কারখানার মানুষগুলো নাড়ির টানে ছুটে যান নিজ নিজ এলাকায়। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে শুক্রবার (৫ জুন) সারাদিন ও গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা আশুলিয়া ও তার আশপাশের এলাকায় ফেরেন। এ কারণে সড়ক-মহাসড়কে অনেকাংশে যানবাহনের চাপ বেড়ে যায়। 

আরটিভি/আইএম