images

দেশজুড়ে

সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

শনিবার, ০৬ জুন ২০২৬ , ১২:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে শূন্যরেখায় গত দুইদিন ধরে অবস্থান করা ২৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ৬ জন শিশু, ১২ জন পুরুষ ও ১০ জন নারী ছিল।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১২ বিএসএফ ব্যাটালিয়ন কর্তৃক ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে প্রতিহত হয়। 

3331

তিনি আরও বলেন, ওই ২৮ জন ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান বা চলাচল পরিলক্ষিত হচ্ছে না। এতে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময়ে বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।

আরও পড়ুন
Web-Image10

চালের ড্রামে মিলল ৮ কেজি গাঁজা

এর আগে, গত ৪ জুন ভোরে বাংগাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিরা শূন্যরেখার ভারতীয় অংশে গত দুইদিন থেকে ঝড়বৃষ্টি মাথায় নিয়ে অবস্থান করছিলেন। 

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

আরটিভি/আইএম