images

দেশজুড়ে

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু

শনিবার, ০৬ জুন ২০২৬ , ১২:৫৭ পিএম

জামালপুরে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে দেওয়ানগঞ্জের গাবতলী এলাকায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে ঢাকা ছেড়ে যায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। পথিমধ্যে গাবতলীর জিলবাংলা সুগার মিল এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেললাইনের নিচে কাটা পড়েন মনোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image12

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সকালে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলন্ত ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওই যুবক পড়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম