images

দেশজুড়ে

ঝিনাইদহে সহযোগীসহ ‘কুখ্যাত’ মাদক ব্যবসায়ী জীবন গ্রেপ্তার

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৮:০৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্সসহ (ফেনসিডিলের বিকল্প) কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন মন্ডল (৩২) এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালীগঞ্জ থানার বলিদাপাড়া (বালিয়াডাঙ্গা) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— কালীগঞ্জ থানার বানুরিয়া গ্রামের জীবন মন্ডল (৩২) এবং বালিয়াডাঙ্গা গ্রামের সুজন আহমেদ (২৫)।

আরও পড়ুন
Web-Image---Copy

সাহায্যের কথা বলে বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ 

পুলিশ সূত্রে জানা গেছে, জীবন মন্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

অভিযানের বিষয়ে পুলিশ জানায়, সুজন আহমেদের বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে— এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্সসহ হাতেনাতে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে